BREAKING NEWS বিধায়ক পদে ইস্তফা দিলেন শুভেন্দু

BREAKING NEWS  বিধায়ক পদে ইস্তফা দিলেন শুভেন্দু


pic credit: ani


বিধায়ক পদে ইস্তফা দিলেন শুভেন্দু। শুভেন্দুর সঙ্গে রয়েছেন পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক। আজ  ইস্তফাপত্র জমা দিতে বিধানসভায় আসেন শুভেন্দু অধিকারী। এদিন বিকেল চারটে নাগাদ বিধানসভায় গিয়ে ইস্তফা পেশ করেন তিনি।

সামনেই বিধানসভা ভোট। আর তাঁর আগে শুভেন্দু অধিকারীর এক এক পদক্ষেপ জল্পনা সৃষ্টি করছিল। জেড ক্যাটাগরি নিরাপত্তা ছাড়া। এরপর, বহস্পতিবার আবার হুগলি রিভার ব্রিজ কমিশনার্স বা HRBC চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান নন্দীগ্রামের বিধায়ক। ফলে জল্পনা বেড়েই চলছিল। তবে কি এবার যোগ দিতে চলেছেন বিজেপিতে। 


কয়েকদিন আগে ছেড়ে দিলেন মন্ত্রিত্বও। মন্ত্রিত্ব পদ থেকে সড়ে দাঁড়ানোর কথা রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী- কে চিঠি দিয়ে জানিয়েছেন শুভেন্দু। 

চিঠিতে শুভেন্দু অধিকারী লিখেছেন 'মাননীয় মুখ্যমন্ত্রী, আমি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিচ্ছি। যত দ্রুত সম্ভব যেন এটি গ্রহণ করা হয়। একই সঙ্গে এই চিঠি ই-মেল মারফত রাজ্যপালের কাছেও পাঠিয়েছি। আমি খুবই ধন্য যে, রাজ্যের প্রশাসন ও রাজ্য আমাকে এই মন্ত্রিত্বপদে নিয়োগ করেছিল এবং আমি যথাসাধ্য নিজের প্রতিশ্রুতি রাখার চেষ্টা করেছি। রাজ্যের মানুষকে সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আপনাকে ধন্যবাদ।'  ।
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...
BREAKING NEWS  বিধায়ক পদে ইস্তফা দিলেন শুভেন্দু pic credit: ani বিধায়ক পদে ইস্তফা দিলেন শুভেন্দু। শুভেন্দুর সঙ্গে রয়েছেন পুরুলিয়ার কংগ্রেস ...

মন্তব্যসমূহ

🔥 Trending News

Loading...