মা আসছে ...

বেতন কাঠামো বৃদ্ধি,পিএফ সহ একাধিক দাবিতে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের জেলাশাসককে স্মারকলিপি প্রদান



বেতন কাঠামো বৃদ্ধি,পিএফ সহ একাধিক দাবিতে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের জেলাশাসককে স্মারকলিপি প্রদান



বেতন কাঠামো বৃদ্ধি,পিএফ সহ একাধিক দাবিতে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের আলিপুরদুয়ার জেলা কমিটির উদ্যোগে বুধবার ডুয়ার্সকন্যায় জেলাশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।



বেতন কাঠামো বৃদ্ধি, পিএফ প্রদান সহ ১৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদানের আয়োজন করা হয় শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের আলিপুরদুয়ার জেলা কমিটির তরফে।সূত্রের খবর এদিন বেলা ১টা নাগাদ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলের মাধ্যমে ডুয়ার্সকন্যায় স্মারকলিপি প্রদান করতে যান বিক্ষোভকারী শিক্ষকরা।এদিন প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষিকারা ডুয়ার্সকন্যার সামনে বিক্ষোভ দেখান বলে জানা যায়।


এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের রাজ্য সভাপতি ছবি চাকি, রাজ্য সম্পাদক মইদুল ইসলাম, আলিপুরদুয়ার জেলা কমিটির সভাপতি অঞ্জনা মজুমদার সহ অন্যান্যরা।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in