BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

সাড়া ফেলেছে শুভময়ের 'তোর কথা মনোত পরে' -উত্তরের ক্যানভাসে অনবদ্য উপস্থাপন

সাড়া ফেলেছে শুভময়ের 'তোর কথা মনোত পরে' -উত্তরের ক্যানভাসে অনবদ্য উপস্থাপন 




গত 14 ই ডিসেম্বর সোমবার সমস্ত কলাকুশলী সমন্বয়ে শুভমুক্তি পায় 'তোর কথা মনোত পরে'। উত্তরবঙ্গের মনোরম প্রাকৃতিক পরিবেশকে ক্যানভাসে রেখে তৈরি হয়েছে এই মিউজিক ভিডিও। সোমবার সন্ধ্যায় মিউজিক ভিডিওটি শুভ মুক্তি পায় ড্রিম স্টার স্টুডিও এর ইউটিউব চ্যানেল।


পরিচালক শুভময় কার্য্যী -র তৈরি রাজবংশী মিউজিক ভিডিও 'তোর কথা মনোত পরে' শুভ মুক্তির পরপরই অত্যন্ত সাড়া ফেলে দিয়েছে। দিনহাটার এই তরুণ পরিচালক জানিয়েছেন, রাজবংশী গানের আধুনিকীকরণ করার চেষ্টা হয়েছে এই মিউজিক ভিডিওটিতে। দশ দিনের এই প্রজেক্টে পুরো টিম পাশে না থাকলে কাজটা সম্পূর্ণ হতো না।




মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন রাজবংশী সুখ্যাত নায়ক প্রীতম রায় ও কুচবিহারের নবাগত অভিনেত্রী শ্রেয়া অধিকারী। আর এদের সকলের সঙ্গে আছেন প্রযোজক স্বপন অধিকারী। তার প্রথম প্রযোজনায় তৈরি এই রাজবংশী মিউজিক ভিডিও। গানটি গেয়েছেন কল্লোল রায় ও সায়ন্তনী পাল এবং গীতিকার ও সুরকার রয়েছেন কন্দর্প রায়।



মিউজিক ভিডিওটি তৈরীতে নৃত্য পরিচালনা করেছেন ঈপ্সিতা বর্মন। এছাড়াও উত্তরবঙ্গের সৌন্দর্যকে ভিডিওর মাধ্যমে ক্যামেরায় ফুটিয়ে তুলেছেন চিত্রগ্রাহক দীপ্ত সাহা এবং ড্রোনে রয়েছেন দেবব্রত সাহা।





পরিচালক আরোও বলেছেন, মিউজিক ভিডিওটির অন্যতম আকর্ষণ হতে পারে উত্তরবঙ্গের অসামান্য স্থানগুলি। যেগুলিতে শুটিং সম্পন্ন হয়েছে। যদিও নির্মাণের কাজটা যথেষ্ট লড়াই সাপেক্ষ ছিল। টানটান বাজেটে কাজ করা, তারই সঙ্গে উত্তরবঙ্গে প্রযুক্তিনির্ভর স্টুডিও, যন্ত্রপাতি পরিকাঠামো না থাকায় লড়াইটা দীর্ঘ কঠিন হয়ে পড়ে। তবে শেষমেষ সমস্ত বাধা পেরিয়ে শুটিং শেষ করি।

সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

🔥 Trending News

Loading...
Facebook WhatsApp X Copy