ভর সন্ধ্যায় সাহেবগঞ্জে দুঃসাহসিক ডাকাতি
ভর সন্ধ্যায় সাহেবগঞ্জে দুঃসাহসিক ডাকাতি
অভিজিৎ দাস :
ভর সন্ধ্যায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল কোচবিহার জেলার দিনহাটার সাহেবগঞ্জ থানার অন্তর্গত গর্ভডাঙ্গা এলাকায়l
জানা গেছে, ১৪জনের স্বসস্ত্র ডাকাতদল জনৈক বীরেন সরকারের বাড়িতে লুট চালায় এদিন সন্ধ্যা বেলায়l বাড়ির প্রায় সকলেই বাড়ি থাকলেও ডাকাত দলকে তাঁরা ভয় পেয়ে যায়। ডাকাত দলের হাতে ছিল অস্ত্র। ফলে চিৎকার চেঁচামেচি বা কাউকে খবর দেওয়ার সাহস টুকুও ছিল না তাঁদের কাছে। বাড়ির বাসিন্দাদের অস্ত্র দেখিয়ে লুট চালায়ে। লুট চালানোর পরেই দ্রুত পালিয়ে যায় ডাকাতদলl
বাড়ির লোকজন জানায়, নগদ ৫০হাজার টাকা ও দুই লক্ষধিক টাকার গহনা নিয়ে চম্পট দিয়েছে ডাকাতদল l
ঘটনার পরে সাহেবগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। এরপরেই শুরু হয়ে যায় তদন্ত। কে বা কারা এই কাজ করল কারা যুক্ত সে বিষয়ে তদন্ত করার জন্য জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থলে খতিয়ে দেখে পুলিশ।
ভর সন্ধ্যায় এরকম দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়ায় গর্ভডাঙ্গা এলাকায় l তবে কে বা কারা এই কাজ করলো তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।
সংশোধন ও অভিযোগ:
এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের
Corrections Policy
অনুসরণ করে জানান।
সর্বশেষ প্রকাশিত খবর
লোড হচ্ছে...
ভর সন্ধ্যায় সাহেবগঞ্জে দুঃসাহসিক ডাকাতি অভিজিৎ দাস : ভর সন্ধ্যায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল কোচবিহার জেলার দিনহাটার সাহেবগঞ্জ থানার অন...
