মা আসছে ...

BJMTU-র শ্রমিক পক্ষ থেকে পদযাত্রা



BJMTU-র শ্রমিক পক্ষ থেকে পদযাত্রা


সুজিত মণ্ডল, পূর্ব মেদিনীপুর 


পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত মেছেদা বাজারে অবস্থিত তমলুক সাংগঠনিক জেলার BJMTU-র শ্রমিক পক্ষ থেকে একটি পদযাত্রা বের হয়।


ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে কাজল আলীর নেতৃত্বে এই পদযাত্রা বের হয়। পদযাত্রাটি মেছেদা ১নং‌ থার্মাল গেট থেকে মেছেদা বাসস্ট্যান্ড পর্যন্ত যায়। মিছিলের শেষে একটি সভা হয়। সভায় প্রধান বক্তা ছিলেন পশ্চিমবঙ্গের BJMTU-র রাজ্য সভাপতি রাকেশ সিং। 


এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট দীপ্তিমান বসু, তমলুক সাংগঠনিক জেলার বি.জি.এম .টি.ইউ র সভাপতি কাজল আলী !জেনারেল সেক্রেটারি বৈদ্যনাথ সহ একাধিক নেতৃত্বরা। তৃণমূলের একাধিক নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে হুঁশিয়ারি দেন রাকেশ সিং।

BJMTU এর শ্রমিক পক্ষ থেকে পদযাত্রা

Posted by Sangbad Ekalavya on Thursday, December 24, 2020

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in