ত্বকের যৌবন ফেরান ভাতেই, জেনে নিন কি করবেন
ত্বকের যৌবন ফেরান ভাতেই, জেনে নিন কি করবেন
ত্বকের যত্ন নেওয়া জরুরী। নয়তো অল্প বয়সেই ত্বকের কারণে আপনি বয়স্ক হয়ে পড়বেন। বয়সের কারণে ত্বক কুঁচকে যাচ্ছে, জেল্লা হারাচ্ছেন। তাহলেই সহজ উপায়ে যৌবন ফিরিয়ে আনুন নিমেষেই।
ঝলমলে চুল এবং নিখুঁত ত্বক মানুষকে সুন্দর করে তোলে। আর সেই সৌন্দর্য ফেরাতে ভাতের তৈরি ফেস প্যাক খুব উপকারী।
আসুন তাহলে জেনে নিই সেই ফেসপ্যাকটির কথা--
- ৩ টেবিল চামচ ভাত
- ১ টেবিল চামচ মধু
- ১ টেবিল চামচ গরম দুধ
ভাত রান্না করে ভাত থেকে মাড় ফেলে দিন। গরম ভাত চটকে নিন। এর সঙ্গে হালকা গরম বা উষ্ণ দুধ এবং মধু দিয়ে ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।
এরপর, ঠান্ডা হলে ভাল করে মুখে মাখুন। বেশ কিছুক্ষণ রেখে শুকিয়ে এলে ধুঁয়ে ফেলুন। তারপর কোনও টোনার বা হালকা ময়েশ্চারাইজার লোশন লাগিয়ে নিন।
সপ্তাহে ১বার ব্যবহার করলে থাকবে আজীবন যৌবনের নিশ্চয়তা।
সংশোধন ও অভিযোগ:
এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের
Corrections Policy
অনুসরণ করে জানান।
সর্বশেষ প্রকাশিত খবর
লোড হচ্ছে...
