মা আসছে ...

মধ্যবিত্তর যন্ত্রণা! ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

 


মধ্যবিত্তর যন্ত্রণা! ফের বাড়ল রান্নার গ্যাসের দাম 


ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। এক লাফে ৫০ টাকা বেড়ে কলকাতায় নতুন দাম হল ৬৭০ টাকা ৫০ পয়সা।


গত ফেব্রুয়ারিতে ১৪৯ টাকা দাম বেড়েছিল গ্যাসের। জুন মাসে ৩২ টাকা ও জুলাইতে ৪ টাকা ৫০ পয়সা বেড়েছিল গ্যাসের দাম। এবার বাড়ল ৫০টাকা। 

এদিকে, কলকাতায় আজ পেট্রলের দাম লিটারে ১৫ পয়সা ও ডিজেলের দাম লিটারে ২৩ পয়সা বেড়েছে। আজ কলকাতায় এক লিটার পেট্রলের দাম ৮৪.০২ টাকা। ডিজেলের দাম ৭৬.২২ টাকা।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in