🔴 সরাসরি ব্রেকিং নিউজ ও আজকের তাজা আপডেট পড়ুন

পুলিশ কর্মীদের জন‍্য বড় ঘোষনা মুখ‍্যমন্ত্রীর



পুলিশ কর্মীদের জন‍্য বড় ঘোষনা মুখ‍্যমন্ত্রীর 



নবান্নে আজ মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় সাংবাদিক বৈঠক করে একাধিক বড় ঘোষনা করলেন। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ট‍্যাবের পরিবর্তে অ্যাকাউন্টের টাকা দেওয়ার ঘোষনা করেন, টেট নিয়েও বড় ঘোষনার পাশাপাশি রাজ‍্য পুলিশ কর্মীদের নিয়েও বড়ো ঘোষনা করলেন মুখ‍্যমন্ত্রী। 


নব্বানে সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ‍্যমন্ত্রীর পুলিশ কর্মচারীদের জন্য বিশেষ ঘোষণা - যে সমস্ত পুলিশ কর্মচারী তাঁদের নিজের জেলার বাইরে রয়েছে তাঁদের নিজ জেলায় নিযুক্ত করা হবে ।


যে সমস্ত পুলিশ কর্মচারীর চাকুরীকাল ১৫বছর হয়েছে তাঁদেরকে নিজের জেলায় নিযুক্ত করার চেষ্টা চলছে।
তবে পোস্ট হিসেবে নিযুক্ত করা হবে অথাৎ সমপদে জেলায় জেলায় নিযুক্ত করা হবে। এমনটাই জানালেন মুখ‍্যমন্ত্রী।


মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা হোমগার্ড, কনস্টেবল, এসআইদের নিজেদের জেলায় বদলির জন্য প্রায় ৫০ হাজার আবেদন এসেছিল। ইতিমধ্যেই ৩৫ হাজার অনুমোদন দেওয়া হয়েছে।
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ