আচমকাই হৃদরোগে আক্রান্ত বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার, পরিচালক রেমো ডি'সুজা, ভর্তি হাসপাতালে



আচমকাই হৃদরোগে আক্রান্ত বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার, পরিচালক রেমো ডি'সুজা, ভর্তি হাসপাতালে 


আচমকাই হৃদরোগে আক্রান্ত হলেন বলিউড কোরিওগ্রাফার রেমো ডি'সুজা। বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার, পরিচালক রেমো ডি'সুজা শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেলে হাসপাতালের সামনে দেখা গেল পরিচালকের স্ত্রী লিজেল ডি'সুজাকে। তাঁর সঙ্গে ছিলেন ডান্সার সলমন ইউসুফ খান। 



রেমো ডি'সুজা-র স্ত্রী লিজেল ডি'সুজা সংবাদমাধ্যম কে জানান, ''রেমোর হৃদযন্ত্রে একটা ব্লকেজ রয়েছে। চিকিৎসকরা এনজিওগ্রাফি করেছেন। তিনি এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন। প্রার্থনা করুন। পরবর্তী ২৪ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ।''


বলিউডের বহু হিট গানের কোরিওগ্রাফি করেছেন রেমো। পাশাপাশি 'স্ট্রিট ডান্সার থ্রিডি', 'এবিসিডি', 'এবিসিডি ২' এবং 'অ্য়া ফ্লাইং জট' এর মতো ছবির পরিচালনাও করেছেন তিনি।
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

🔥 Trending News

Loading...