১০ই জানুয়ারির মধ্যে অধিকাংশ বিধায়ক তৃণমূল দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করবেন-সৌমিত্র

১০ই জানুয়ারির মধ্যে অধিকাংশ বিধায়ক তৃণমূল দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করবেন-সৌমিত্র

রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :

শুধু শুভেন্দু অধিকারী নয়, মুর্শিদাবাদ জেলার একজন সাংসদ বিজেপি দলে যোগদান করবেন আমাদের সাথে যোগাযোগ রাখছেন। মুর্শিদাবাদ জেলার বড়ঞা তে আর নয় অন্যায় কার্যক্রম যোগদান করতে এসে এই মন্তব্য করলেন বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ । 


বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ মুর্শিদাবাদ জেলা যুব মোর্চার ডাকে আর নয় অন্যায় কার্যক্রমে একটি পদযাত্রা করা হয়, পা মেলান সৌমিত্র খাঁ, পরে যোগদান কর্মসূচি তে যোগদান করেন সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ বলেন, আগামী ১০ই জানুয়ারি মধ্যে অধিকাংশ বিধায়ক তৃণমূল দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করবেন, যা শুধু সময়ের অপেক্ষা। শুধু তাই নয়, মুর্শিদাবাদ জেলার একজন সাংসদ আমাদের সাথে যোগাযোগ রাখছেন তিনি খুব শীঘ্রই যোগদান করবেন। তবে যারা পচা আম তারা যদি আসে কিন্তু কাজ না করলে তাদের কে ছুড়ে ফেলা দেওয়া হবে বলে কটাক্ষ করেন সৌমিত্র খাঁ। 

আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতা আসবে বলে মন্তব্য করেন তিনি। এদিনের এই সভা থেকে কয়েক হাজার কর্মী তারা বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করেন সৌমিত্র খাঁ হাত ধরে। 

এদিনের এই কর্মসূচিতে সৌমিত্র খাঁ ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি গৌরী শঙ্কর ঘোষ,উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি সুরজিত দাস, দক্ষিণ মুর্শিদাবাদ বিজেপি যুব মোর্চার সভাপতি অয়ন মন্ডল সহ স্হানীয় বিজেপি নেতৃত্বরা ।

সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...
১০ই জানুয়ারির মধ্যে অধিকাংশ বিধায়ক তৃণমূল দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করবেন-সৌমিত্র রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : শুধু শুভেন্দু অধিকা...

মন্তব্যসমূহ

🔥 Trending News

Loading...