🔴 সরাসরি ব্রেকিং নিউজ ও আজকের তাজা আপডেট পড়ুন

'দ্যা সং অফ দ্যা স্কর্পিয়ানস' ছবিতে শেষবারের মতো দেখা যাবে ইরফান খানকে!

'দ্যা সং অফ  দ্যা  স্কর্পিয়ানস' ছবিতে শেষবারের মতো দেখা যাবে ইরফান খানকে!



প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান ফের একবার শেষবারের মত দর্শকদের দরবারে ফিরছেন একটি ছবির মাধ্যমে।তার মনোমুগ্ধকর ভক্তরা আরও একবার প্রিয় অভিনেতাকে পর্দায় দেখার সুযোগ পাবেন। 



বাবার শেষ ছবি 'দ্যা সং অফ  দ্যা  স্কর্পিয়ানস'( The Song Of The Scorpians) মোশন পোস্টার শেয়ার করলেন ইরফান খানের ছেলে বাবিল।এই ছবিটি নতুন বছর অর্থাৎ ২০২১ তে মুক্তি পাবে ছবিটি।


'দ্যা সং অফ  দ্যা  স্কর্পিয়ানস' মোশন পোস্টার শেয়ার করে ইরফান খানের ছেলে বাবিল লিখেছেন, ''আরও একবার, তবে শেষবারের জন্য নয়।'' অনুরাগীরা বাবিলের শেয়ার করা পোস্টারের নিচে কমেন্ট করেছেন। কেউ লিখেছেন 'অপেক্ষা করে রয়েছি।', কেউ আবার লিখেছেন, 'গায়ে লোম খাড়া হয়ে গেল'। 



আবার কারোর কথায়, 'জাদুকর চিরকাল বেঁচে থাকেন, ২০২১-এর শুরুটা ভালোই হল।' কারোর কথায়, ''ওয়াও হৃদয়ের রাজা আরও একবার পর্দায় ফিরছে...ওয়াও'।ইরফানের স্ত্রী সুতপা শিকদার লিখেছেন, ''সীমা থেকে অনন্তের পথে যাত্রা।''

Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ