'হর ঘর তেরঙ্গা' (Har Ghar Tiranga) অভিযানের সমস্ত খবর এক ক্লিকে

চোখের জাদুর পর এবার গান গেয়ে ঝড় তুললেন প্রিয়া প্রকাশ


চোখের জাদুর পর এবার গান গেয়ে ঝড় তুললেন প্রিয়া প্রকাশ



বছর দুয়ের আগের কথা চোখের জাদুতে হাজারো পুরুষকে বিদ্ধ করেছিল দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। এবার মিষ্টি গলায় গান গেয়ে মুগ্ধ করলেন প্রিয়া। ২০১৮ সালে প্রিয়া প্রকাশ অভিনীত প্রথম ছবি মালায়লম ছবি 'ওরু আদর লাভ' সিনেমার 'মানিক্য মালারায়া পুভি' গানের একটি দৃশ্য নেট দুনিয়ায় ভাইরাল হয়। সেই প্রিয়ার ভ্রুর ওঠানামা নেট দুনিয়ায় নিমেষেই ভাইরাল হয়ে যায়। 



ওয়াইন রেড শাড়ি, স্লিভলেস ব্লাউজ, কানে হীরের ঝুমকোয় একটি অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে মোবাইলে চোখ রাখতে রাখতেই গেয়ে উঠলেন 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির 'চান্না মেরেয়া' গানটি। শেষদিকে প্রিয়ার সঙ্গে গলা মেলায় তাঁর বন্ধুরাও। এমনই একটি ভিডিয়ো প্রিয়া নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। আর সেটিই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in