🔴 সরাসরি ব্রেকিং নিউজ ও আজকের তাজা আপডেট পড়ুন

৩০ বছরের কেরিয়ারে ইতি টানলেন WWE খ্যাত আন্ডারটেকার

৩০ বছরের কেরিয়ারে ইতি টানলেন WWE খ্যাত আন্ডারটেকার





সারভাইভার সিরিজ ২০২০-তে অফিসিয়ালি ৩০ বছরের কেরিয়ারে ইতি টানলেন আন্ডারটেকার (Undertaker)।  চলতি বছরের জুনে 'The Last Ride' ডকুমেন্টরির শেষ এপিসোডে অবসরের কথা ঘোষণা করেছিলেন তিনি। অবশেষে, পাঁচমাস পর তাঁকে বিদায় জানালেন সতীর্থরা। 






তিন দশক ধরে ডব্লুডব্লুই-র সঙ্গে নিজেকে পুরোপুরি জড়িয়ে রেখেছিলেন আন্ডারটেকার। নিজের বিদায়ী অনুষ্ঠানে আন্ডারটেকার বলেন, "আন্ডারটেকারের শান্তিতে বিশ্রাম (আরআইপি)-এ যাওয়ার সময় এসে গেছে।" 


১৯৯০ সালের ২২ নভেম্বর নিজের কেরিয়ার শুরু করেছিলেন আন্ডারটেকার। খেলার শেষ দিনে জন সীনা, দিওয়ানে জনসন তাঁকে আনুষ্ঠানিকভাবে এদিন বিদায় জানালেন।
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ