বাংলাদেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী নুসরত ফারিয়ার 'আমি চাই থাকতে' গানের ভিডিও প্রকাশিত হয়েছে। মাত্র কিছু দিনের মধ্যেই ইউটিউব প্লাটফর্মে সাড়া ফেলে দিয়েছে গানটি। ফারিয়ার গানের সঙ্গে দ্বৈতনৃত্যে দেখা গেছে নৃত্যশিল্পী হৃদি শেখকে।
নতুন ভিডিওটির নৃত্য পরিচালনা করেছেন হৃদি শেখ। গানটির শিল্পী নুসরাত বলেন, ‘গত এক মাসে গানটি থেকে বেশ সাড়া পেয়েছি। ভাবলাম, এবার গানটি ড্যান্সে কাভার করি। তাই এবার ভিডিওতে নৃত্য যুক্ত করেছি।’
হৃদি বলেন, ‘নাচের কাভারটি এক দিনে শুটিং করা হয়েছে। এর আগে এক দিন মহড়াও করেছি দুজন। কাজ করতে গিয়ে দেখলাম, দেখিয়ে দিলে ফারিয়া দ্রুত নাচের মুদ্রা রপ্ত করতে পারেন। তাই শুটিংয়ে গিয়ে কোনো ঝামেলা ছাড়াই সুন্দরভাবে শুটিং শেষ করতে পেরেছি।’
‘আমি চাই থাকতে’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ভারতীয় শিল্পী মাস্টার ডি। নুসরাত ফারিয়ার সঙ্গে কণ্ঠও দিয়েছেন তিনি। গত ১৪ অক্টোবর ভারতের ‘শ্রী ভেঙ্কটেশ ফিল্মস’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়। সংগীতচিত্রটি পরিচালনা করেছেন ভারতের নৃত্য পরিচালক বাবা যাদব।
গানটির সঙ্গে নৃত্যের নতুন ভিডিওটি পরিচালনা করেছেন অ্যান্থনি ফিনটন, প্রযোজনা করেছে দেখো স্টুডিওজ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ