BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

‘আইসিসি দশক সেরা’ পুরস্কারের মনোনীত ক্রিকেটারদের তালিকা প্রকাশ



‘আইসিসি দশক সেরা’ পুরস্কারের মনোনীত ক্রিকেটারদের তালিকা প্রকাশ 



আইসিসি বর্ষসেরা ক্রিকেটার পুরস্কারের পাশাপাশি দশক সেরা ক্রিকেটারদের পুরস্কার দিতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা। ইতিমধ্যেই মনোনীত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। ‌দশক সেরা ক্রিকেটার, দশক সেরা টেস্ট ক্রিকেটার, দশক সেরা ওয়ানডে ক্রিকেটার, দশক সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার, আইসিসি স্পিরিট অব ক্রিকেট পুরস্কার -এই পাঁচ ক্যাটাগরিতে পুরষ্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছে আইসিসি। 


পাঁচ ক্যাটাগরিতে একাধিক ভারতীয় ক্রিকেটার মনোনীত হয়েছে। তবে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি প্রতিটি বিভাগেই মনোনীত হয়েছেন। এখন দেখার কে কে অবশেষে পুরষ্কার পান। 


মনোনীত ক্রিকেটার- দের তালিকা- 

দশক সেরা ক্রিকেটার : 

বিরাট কোহলি (ভারত) রবিচন্দ্রন অশ্বিন (ভারত), জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), কুমার সাঙ্গকারা (শ্রীলঙ্কা)৷


দশক সেরা টেস্ট ক্রিকেটার : 


বিরাট কোহলি (ভারত), জো রুট (ইংল্যান্ড), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা), ইয়াসির শাহ (পাকিস্তান)৷


দশক সেরা ওয়ানডে ক্রিকেটার : 

বিরাট কোহলি (ভারত), মহেন্দ্র সিং ধোনি (ভারত), রোহিত শর্মা (ভারত), কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)৷


দশক সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার : 

বিরাট কোহলি (ভারত), রোহিত শর্মা (ভারত), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), রশিদ খান (আফগানিস্তান)৷


আইসিসি স্পিরিট অব ক্রিকেট পুরস্কার : 


বিরাট কোহলি (ভারত), কেন উইলিয়ামসন(নিউজিল্যান্ড), ব্রেন্ডন ম্যাককালাম(নিউজিল্যান্ড), মিসবাহ-উল-হক(পাকিস্তান), মহেন্দ্র সিং ধোনি(ভারত), আনয়া শ্রুবসোল, ক্যাথেরিন ব্রান্ট, মাহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা), ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড)।


পাশাপাশি, মহিলা ক্রিকেটারদের জন্য দশকের ওয়ানডে মহিলা খেলোয়াড় ও দশকের সেরা খেলোয়াড়ের তালিকাও প্রকাশ করেছে আইসিসি। 

দশকের ওয়ানডে মহিলা খেলোয়াড়: 

মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), এলিস পেরি (অস্ট্রেলিয়া), মিতালি রাজ (ভারত), সুজি বেটস (নিউজিল্যান্ড), স্টাফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ) এবং ঝুলন গোস্বামী (ভারত)।


দশকের সেরা খেলোয়াড়: 

লিস পেরি (অস্ট্রেলিয়া), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), সুজি বেটস (নিউজিল্যান্ড), স্টাফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ), মিতালি রাজ (ভারত), সারা টেলর (ইংল্যান্ড)।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

মন্তব্যসমূহ

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy