Latest News

6/recent/ticker-posts

Ad Code

'মাটিগাড়া সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন'- এর উদ্যোগে নতুন বস্ত্র ও মাটির প্রদীপ বিতরণ

'মাটিগাড়া সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন'- এর উদ্যোগে নতুন বস্ত্র ও মাটির প্রদীপ বিতরণ



সুজাতা ঘোষ , বাগডোগরা :

'মাটিগাড়া সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন'- এর উদ্যোগে আজ নকশালবাড়ি ব্লকের অধীন মেরি ভিউ চা বাগানের অন্তর্গত লোহা সিং ডিভিশনের শ্রমিক পরিবারদের মধ্যে শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে নতুন বস্ত্র ও মাটির প্রদীপ বিতরণ করা হয়। 


জানা গেছে প্রায় ১০০০ জনেরও বেশি দুঃস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয় ।

 উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক ড. মলয় বাগচি, সভাপতি শ্রী শুভাশিষ মণ্ডল, সহ-সভাপতি শ্রীমতি সীমা দে, কোষাধক্ষ্য শ্রী অলক বণিক ও সংস্থার অন্যান্য সদস্যগণ..

 এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরাম এর সম্পাদক শ্রী অমিত সরকার মহাশয়।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code