'হর ঘর তেরঙ্গা' (Har Ghar Tiranga) অভিযানের সমস্ত খবর এক ক্লিকে

কৃষ্ণনগরে সৌমিত্রের বাড়িতেই গড়ে উঠেছে পার্টির কার্যালয়, তাঁর প্রয়ানে শোকাহত গোটা শহর

কৃষ্ণনগরে সৌমিত্রের বাড়িতেই গড়ে উঠেছে পার্টির কার্যালয়, তাঁর প্রয়ানে শোকাহত গোটা শহর 



১৫ ই নভেম্বর বিকেল ৫ টায় সোনা পট্টি পার্টি অফিসের সামনে থেকে শোক মিছিল শুরু হয় । ঘরের ছেলের প্রয়ানে শোকস্তব্ধ গোটা শহর। তিনি ছিলেন একদিকে সম্পূর্ণ বামপন্থী মনোভাবে উদ্বুদ্ধ একজন জননেতা। সিনেমা জগতের পাশাপাশি তিনি রীতিমত পার্টির বিভিন্ন কার্যে যুক্ত থেকেছেন বিভিন্ন সময়ে। কৃষ্ণনগরে তার বাড়িতেই গড়ে উঠেছে পার্টির কার্যালয়। তাঁর প্রয়ানে শোকাহত গোটা শহর, বামপন্থী সংগঠনের পক্ষ থেকে একটি শোকমিছিলের আয়োজন করা হয়। 



মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম এর এরিয়া কমিটির নেতৃত্ব বৃন্দ অদ্দ্বৈত বিশ্বাস, সুমিত চাকী , কৌশিক দত্ত , মঙ্গল ঘোষ সহ অন্যান্য এবং কৃষ্ণনগর পরম্পরার কর্ণধার শিবনাথ ভদ্র।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in