BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

ফের আটকে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগ! বিজ্ঞপ্তি-কে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হল মামলা


ফের আটকে গেল প্রাথমিক শিক্ষক নিয়োগ! বিজ্ঞপ্তি-কে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হল মামলা 



গত ১১ নভেম্বর খুব শীঘ্রই রাজ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগ করা হবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই ২৩ নভেম্বর প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে৷ বিজ্ঞপ্তির একাধিক বিষয় একাধিক ত্রুটি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা। 


মামলাকারী চাকরিপ্রার্থীদের দাবি সি-টেট উত্তীর্ণদের এই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দিতে হবে। ২০১৭ সালের টেট পরীক্ষা রাজ্য সরকার কেন নিচ্ছে না? সেই প্রশ্নও তুলেছেন মামলাকারীরা। অভিযোগ রাজ্য সরকার জানিয়েছিল প্রাথমিক শিক্ষক পদে কোনও আসন ফাঁকা নেই তাহলে হঠাৎ নিয়োগের বিজ্ঞপ্তি কীভাবে দিল শিক্ষা দপ্তর? নতুন বিজ্ঞপ্তি অনুসারে কত জনকে নিয়োগ করা হবে তাও জানানো হয়নি। ইত্যাদি অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা। 



মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম জানান, প্রাথমিক শিক্ষা পর্ষদের এই বিজ্ঞপ্তিতে বেশকিছু ত্রুটি আছে। যোগ্য প্রার্থী বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে সরকারকে। পাশাপাশি তাঁর প্রশ্ন প্রাথমিকে একাধিক মামলা বিচারাধীন রয়েছে, তার পরও কীভাবে নিয়োগ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হল?


জানা গেছে, বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের বেঞ্চে মামলা দায়ের করা হয়েছে৷ আগামী ২৭ নভেম্বর থেকে এই মামলার শুনানি শুরু হবে৷
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

⚡ Latest Updates LIVE

Loading...
Facebook WhatsApp X Copy