Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবারের দীপাবলি হারানো কৃষ্টি-সংস্কৃতিকে ফিরিয়ে দিচ্ছে

এবারের দীপাবলি হারানো কৃষ্টি-সংস্কৃতিকে ফিরিয়ে দিচ্ছে 



শুভাশিস দাশ 

শৈশবের দিনগুলো বেশ মনেপড়ে দীপাবলি এলে । লক্ষ্মী পুজোর পর পরই বাজারে আসতে শুরু হতো মাটির তৈরি প্রদীপ । আমাদের প্রচলিত আরও একটি শব্দ আছে প্রদীপের তা হলো দিয়ের বা দিয়ারী । অনেকে মোলকাও বলে থাকে । এসব আঞ্চলিক শব্দ । 

সে যাই হোক সেই মাটির প্রদীপ বাড়িতে আসত দীপাবলির দুদিন আগে । অনেক প্রদীপ । সেগুলোকে মা একটি গামলায় জলে ভিজিয়ে রাখতেন । তবে ঘণ্টা তিনেক বা চারেক । 


এই মাটির প্রদীপই ছিল তখনকার দিনে দীপাবলির আলোক সজ্জার একমাত্র উত্স । অবশ্য মোমবাতিও ছিল তবে প্রদীপের আলো ছিল অন্যরকম এক অনুভূতি । 

ক্রমে প্রযুক্তির অগ্রগতিতে এলো বৈদ্যুতিক আলো । টুনির মা এসে ভিড় করলো বাজারে । হারিয়ে গেলো আমাদের শৈশবের মাটির প্রদীপ । 


এখন তো বিভিন্ন রকমের আলো বাজার দখল করে রেখেছে আর আমরাও ঝামেলার হাত থেকে মুক্তি পেয়েছি ? 

না আছে সলতে পাকানোর ঝামেলা না আছে নিভু নিভু প্রদীপের বার বার তেল দেবার প্যাক্ণা ! 

রেডিমেড টুনির মা কে এনে ঘর আলো করাই চলছে এখন দীপাবলির রাতে । 

দুঃখটা অন্য জায়গায় । মাটির প্রদীপ যাঁরা বানাতেন এবং জীবিকার একটা বড় উত্স ছিল সেটা আজ তলানিতে ঠেকেছে । 

আমাদের কৃষ্টির অনেক কিছু হারিয়ে যাচ্ছে অতি আধুনিকতার ছোঁয়ায় তার মধ্যে এই মৃৎ শিল্পীর তৈরি সামগ্রীও অন্যতম । 

আধুনিকতার সাথে অথবা এগিয়ে যাওয়া যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে এটা যেমন সত্যি তেমনি পাশপাশি আমাদের ঐতিহ্যকে একেবারে হারিয়ে ফেলাও যাবে না । 

তবু দীপাবলি আসবে টুনির মা বাজার দখল করবে আর নিয়ম রাখার জন্য চোদ্দ পুরুষের উদ্দেশ্যে বাতি দিতে চোদ্দ টা মাটির প্রদীপ কিনতে হবে আমাদের ! কি জানি হয়তো অদূর ভবিষৎ এ দেখবো ইলেকট্রিক প্রদীপ দেয়া হচ্ছে চোদ্দ পুরুষের উদ্দেশ্যে !

তবে এবার করোনা মহামারী অনেক প্রাণ কেড়ে নিলেও হারানো কৃশটি-সংস্কৃতিতে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এখন দেখার সেই সুযোগকে কতটা কাজে লাগাতে পারি আমরা... 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code