মা আসছে ...

মানবতার নজির গড়লেন ময়নাগুড়ির অলক রায়

মানবতার নজির গড়লেন ময়নাগুড়ির অলক রায়



ডুয়ার্স এর গরুমারা ন্যাশনাল পার্কে ভ্রমণ করতে এসে খোয়া গিয়েছে এক পর্যটকের মানিব‍্যাগ । জানা যায় ওই পর্যটকের নাম দিবাকর মন্ডল, বাড়ি শিলিগুড়িতে । শিলিগুড়ি থেকে ডুয়ার্সের গরুমারা ন্যাশনাল পার্কের সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে তিনি আসেন এবং রামশাই মেদলা টিকিট কাউন্টারে টিকিট করে মেদলা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা দেন । 


কিন্তু ফেরার পথে কোনো এক জায়গায় তার পকেট থেকে মানিব্যাগ পড়ে যায় । টাকার সাথে মানিব্যাগে ছিল তার বিভিন্ন জরুরী নথিপত্র ।  রামশাই এলাকার অলক রায় নামে এক যুবক মানিব‍্যাগটি কুড়িয়ে পান  এবং তিনি দিবাকর মন্ডল নামে ওই পর্যটকের হাতে তুলে দেন । 

এনিয়ে অলক রায়কে স্বাধুবাদ জানিয়েছে শিক্ষিত সমাজ ।

অলক রায় বলেন "এটা আমার এবং আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে' । তবে আমি খুব খুশি হয়েছি দিবাকর বাবুর খোয়া মানিব‍্যাগটি ফিরিয়ে দিয়ে ।"

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in