BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

এবার মুফতিকে বিয়ে করলেন ইসলামের টানে বলিউড ছাড়া অভিনেত্রী সানা খান



এবার মুফতিকে বিয়ে করলেন ইসলামের টানে বলিউড ছাড়া অভিনেত্রী সানা খান 


৮ই অক্টোবর সোশ্যাল মিডিয়ায় বিশাল লম্বা পোস্ট করে ধর্মের টানে বলিউড থেকে বিদায় নেওয়ার কথা ঘোষণা করেন বিগ বস খ্যাত বলিউড অভিনেত্রী সানা খান। এবার তিনি বিয়েও করলেন একজন মুফতিকে। গুজরাতের সুরাতে মুফতি আনাস-এর সঙ্গে শুক্রবার রাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। 


বিয়ের ভিডিও ও ছবি প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে সাদা পোশাকে হিজাব পড়ে রয়েছেন সানা খান। সঙ্গে মুফতি আনাস, তাঁর স্বামী। তাঁদের বিয়ের কেক কাটতেও দেখা যাচ্ছে।


২০০৫ সালে বলিউডে পা রাখেন মডেল সানা। এরপর ২০০৮ সালে দক্ষিণী ছবিতে দেখা যায় তাঁকে। বিগ বস ৬-এ যোগ দেওয়ার পর তিনি পরিচিত হয়ে ওঠেন। সানা 'ওয়াজাহ তুম হো', 'জয় হো' সহ বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। তিনি 'বিগ বস ৬', 'ঝালক দিখলা জা ৭', 'কমেডি নাইট বাঁচাও', 'এন্টারটেইনমেন্ট কি রাত' এবং 'কিচেন চ্যাম্পিয়ন' এর মতো টেলিভিশন রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন।

সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...
এবার মুফতিকে বিয়ে করলেন ইসলামের টানে বলিউড ছাড়া অভিনেত্রী সানা খান  ৮ই অক্টোবর সোশ্যাল মিডিয়ায় বিশাল লম্বা পোস্ট করে ধর্মের টানে বলিউড থেকে ...

🔥 Trending News

Loading...
Facebook WhatsApp X Copy