প্রাপ্তবয়স্ক মেয়ের নিজের পছন্দমতো জীবনসঙ্গী বাঁচতে পারে, 'লাভ জেহাদ'-এর তকমা ধাক্কা খেল দিল্লী হাইকোর্টে!
যার সঙ্গে যেখানে খুশি থাকতে পারেন প্রাপ্তবয়স্ক মহিলা, জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট
প্রাপ্তবয়স্ক মেয়ের নিজের পছন্দমতো জীবনসঙ্গী বাঁচতে পারে, 'লাভ জেহাদ'-এর তকমা ধাক্কা খেল দিল্লী হাইকোর্টে!
একাধিক বিজেপি শাসিত রাজ্যে যখন ভিনধর্মে বিয়েকে লাভ জেহাদ তকমা দিয়ে আইনি পদক্ষেপ নিতে চলেছে তখন দিল্লি হাইকোর্ট জানিয়ে দিল একজন প্রাপ্তবয়স্ক মহিলা যার সঙ্গে, যেখানে খুশি থাকতে পারেন। একটি মেয়ের পরিবারের দায়ের করা হেবিয়াস কর্পাস পিটিশনের পরিপ্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ রায় দিল আদালত। দিল্লি হাইকোর্টের বিচারপতি বিপিন সঙ্ঘি, বিচারপতি রজনীশ ভাটনগরের বেঞ্চ হেবিয়াস কর্পাস পিটিশনের ওপর স্পষ্ট অভিমত জানিয়েছে।
মেয়েটির পরিবার দাবি করে, ১২ সেপ্টেম্বর থেকে তাদের মেয়ে নিখোঁজ। বাবলু নামে এক জনৈক ব্যক্তি মেয়েটিকে অপহরণ করেছে বলে অভিযোগ। মেয়েটিকে খুঁজে বের করে আদালতে পেশ করার দাবি করে তারা। মেয়েটিকে খোঁজখবর করে বের করে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বেঞ্চের সামনে পেশ করা হলে ফৌজদারি দণ্ডবিধির ১৬৪ ধারায় মেয়েটি বিবৃতি দিয়ে পরিষ্কার জানিয়ে দেয়, সে স্বেচ্ছায় বাবলুর হাত ধরে ঘর ছেড়েছে, তাঁকে বিয়ে করেছে।
মেয়েটির বয়স কুড়ি। হাইকোর্ট মেয়েটির পরিবারের যাবতীয় আপত্তি উড়িয়ে তাঁকে বাবলুর সঙ্গে বসবাসের অনুমতি দেয়। দুজনের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকেও নির্দেশ দিয়েছে কোর্ট ।
প্রসঙ্গত, মুসলিম যুবক ও হিন্দু মেয়ের প্রেম, এরপর বিয়ে করে পরে ধর্ম বদল বাধ্য করানো হচ্ছে এমন অভিযোগ তুলে আইন চালুর দাবি করছে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলি। যা লাভ জেহাদ তকমা দেওয়া হচ্ছে। কিন্তু দিল্লি হাইকোর্টর রায়ে প্রাপ্তবয়স্ক মেয়ের নিজের পছন্দমতো জীবনসঙ্গী, সে যে ধর্মেরই হোক, বাছাইয়ের অধিকারকে স্বীকৃতি দিল।
সংশোধন ও অভিযোগ:
এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের
Corrections Policy
অনুসরণ করে জানান।
সর্বশেষ প্রকাশিত খবর
লোড হচ্ছে...
যার সঙ্গে যেখানে খুশি থাকতে পারেন প্রাপ্তবয়স্ক মহিলা, জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট প্রাপ্তবয়স্ক মেয়ের নিজের পছন্দমতো জীবনসঙ্গী বাঁচতে পারে, ...
