🔴 সরাসরি ব্রেকিং নিউজ ও আজকের তাজা আপডেট পড়ুন

ট্রেনে কাটা পরে মৃত্যু হল এক যুবকের, শোকের ছায়া এলাকা জুড়ে

ট্রেনে কাটা পরে মৃত্যু হল এক যুবকের, শোকের ছায়া এলাকা জুড়ে

ময়নাগুড়িঃ বুধবার সকাল এগারোটা নাগাদ ময়নাগুড়ি ব্লকের ভোটপাট্রি রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পরে মৃত্যু হল এক যুবকের। স্থানীয়দের অনুমান ওই যুবকের বাড়ি ভোটপাট্রি সংলগ্ন খট্রিমারি এলাকায়। বুধবার সকালে তিনি একটি স্কুটি নিয়ে ভোটপাট্রি আসেন। পরে এগারোটা নাগাদ চলন্ত যাত্রীবাহি পদাতিক এক্সপ্রেস ট্রেনের সামনে লাফ দেন। এবং সেখানেই মৃত্যু হয় তার।  ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা ভোটপাট্রি জুড়ে ।

রেলওয়ে সূত্রে খবর, মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এবং তার আসল পরিচয় জানার চেষ্টা চলছে।
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ