BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

রাত ১০টার পর বন্ধ ঠাকুর দেখা, পঞ্চমী- দশমীতে করতে হবে কোভিড টেস্ট, রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে রেস্তোরাঁ

রাত ১০টার পর বন্ধ ঠাকুর দেখা, পঞ্চমী- দশমীতে করতে হবে কোভিড টেস্ট, রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে রেস্তোরাঁ 




আর বাকি কয়েকদিন। আসছে ঘরে মা। চলবে দেবীর আরাধনা। বাঁধ সেধেছে করোনা। কিন্তু থামবো না আমরা। বাঙালির বড় উৎসব, রাজ্যে একাধিক নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এমনকি কেন্দ্রের তরফে বিধি নিষেধ দেওয়া হয়েছে। এবার দুর্গাপুজো নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করল অসম সরকার। 


অসমে দুর্গাপুজোর আয়োজন নিয়ে সরকারের তরফে জানানো হয়েছে- 
  • পুজো মণ্ডপের সবদিক খোলা রাখতে হবে 
  • ঢোকা ও বেরনোর পথ আলাদা করতে হবে 
  • প্যান্ডেলে আরতি করা যাবে 
  • সাংস্কৃতিক অনুষ্ঠান বা প্রতিযোগিতা আয়োজন করা যাবে না 
  • রাত ১০টার পর কোনও দর্শনার্থীকে মণ্ডপে ঢুকতে দেওয়া যাবে না 
  • সব পুজো কমিটিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নিতে হবে।
  • পুজো কমিটির সব সদস্য 
  • পুরোহিত সহ পুজোর সঙ্গে যাঁরা সরাসরি যুক্ত থাকবেন, পঞ্চমীর দিন তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করাতে হবে
  • দশমীর দিন তাঁদের ফের করোনা পরীক্ষা করাতে হবে 
  • ঠাকুর বিসর্জনে ভিড় করা যাবে না
  • জনসমাগম এড়ানোর জন্য দু-তিনদিন ধরে বিসর্জনের ব্যবস্থা করতে হবে জেলা প্রশাসনকে
  • পুজোর দিনগুলিতে রাত ৯টার মধ্যেই সব রেস্তোরাঁ বন্ধ করে দিতে হবে।

অসমের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘আমি আশ্বস্ত করছি, অসমে করোনার প্রকোপ ধীরে ধীরে কমে আসছে। পুজোর সময় মানুষ যদি সতর্ক থাকেন, তাহলে আশা করি পরিস্থিতির উন্নতি হবে। করোনা সংক্রমণ রুখতে পুজো মণ্ডপে সবাইকে মাস্ক পরে থাকতে হবে এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে।’

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

মন্তব্যসমূহ

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy