করোনা আক্রান্ত রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজি
ফের করোনার হানা রাজ্য মন্ত্রীসভায়। এবার করোনা আক্রান্ত রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজি। সূত্রের খবর, তাঁর শরীরে হালকা হালকা জ্বর রয়েছে, রয়েছে শ্বাসকষ্টও। গতকাল রাত সাড়ে দশটা নাগাদ মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি হন তিনি।
এর আগে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী, দমকলমন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও প্রাণী সম্পদমন্ত্রী স্বপন দেবনাথ করোনা আক্রান্ত হন। প্রত্যেকেই বর্তমানে সুস্থ।
মাসখানেক আগে ব্রেন টিউমার হওয়ায় বেশ কিছুদিন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন মন্ত্রী নির্মল মাজি। এবার করোনায় আক্রান্ত তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ