নিখোঁজ নাবালিকাকে উদ্ধারের দাবিতে থানায় স্মারকলিপি মহিলা মোর্চার
সুজাতা ঘোষ , বাগডোগরা :
প্রায় একমাস হতে চলেছে এখনো নিখোঁজ পুরাতন মালদার নাবালিকা তরুণী অনামিকা হালদার। থানায় মিসিং ডায়েরি দেওয়ার পরও পুলিশের তৎপরতা লক্ষ করা যাচ্ছে না এই অভিযোগে মালদার বিজেপি মহিলা মোর্চার সদস্যরা গতকাল থানায় এসে একটি স্মারকলিপি জমা দেন ।
জানা গেছে, নিখোঁজ ওই নাবালিকার নাম অনামিকা হালদার । তার বাড়ি নবাবগঞ্জ এলাকায়। গত ২৫ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছে ওই নাবালিকা । তার পরিবারে দু-একবার ফোন আসলে, বলা হয় ওই মেয়েটি নাকি দিল্লিতে রয়েছে । পরিবারের দাবি কোন একজন ব্যক্তি ওই নাবালিকাকে আটকে রেখেছে। এই ঘটনার পর পুরাতন মালদা থানায় ওই নাবালিকার বাবা উত্তম হালদার লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ তার পরেও উদাসীন মনোভাব দেখাচ্ছে বলে অভিযোগ । এরই পরিপ্রেক্ষিতে এদিন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা পুরাতন মালদা থানায় গিয়ে নাবালিকাকে উদ্ধারের দাবি জানিয়ে একটি স্মারকলিপি জমা দেন।
বিজেপি সংগঠনের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরই বিষয়টি খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছে পুরাতন মালদা থানার পুলিশ।
Posted by Sangbad Ekalavya on Saturday, October 17, 2020
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ