Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইউটিউবে ডিজলাইকের বিশ্বরেকর্ড গড়লো মহেশ ভাটের সড়ক-২ এর ট্রেলার

 

ইউটিউবে ডিজলাইকের বিশ্বরেকর্ড গড়লো মহেশ ভাটের সড়ক-২ এর ট্রেলার 

বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যতে বলিউডের অনেককেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। যাদের মধ্যে অন্যতম চিত্রপরিচালক মহেশ ভাট। অভিনেতার মৃত্যুর পর থেকেই সুশান্ত ভক্তরা এঁনাকে বয়কটের ডাক দিয়েছিলো। কথা মতোই কাজ করে দেখালো তারা। পরিচালক মহেশ ভাটের আসন্ন ছবি সড়ক-২ (Sadak 2) এর ট্রেলার সামনে আসতেই রাজপূত ভক্তদের রোষের মুখে পড়লো। ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশি অপছন্দের (Dislike) ট্রেলারে পরিণত হল সড়ক-২। গোস্টবাস্টার্স (১.১ মিলিয়ন ডিসলাইক) কে পেছনে ফেলে আপাতত সবচেয়ে অপছন্দের ট্রেলারে শীর্ষে মহেশ-আলিয়ার এই ছবির ট্রেলার।


সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারাকে সবচেয়ে বেশি লাইক পাওয়া ছবিতে পরিণত করার পাশাপাশি সড়ক-২ কে অপছন্দের দিক দিয়ে শীর্ষে পৌঁছানোর প্রতিজ্ঞা করেছিল সুশান্ত ভক্তরা। সেটা কাজেও করে দেখালো তারা। ট্রেলার মুক্তির পাঁচ ঘন্টার মধ্যেই ডিসলাইকের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে যায়। এখনো পর্যন্ত এই ট্রেলারে লাইকের সংখ্যা ২ লক্ষ পার করেছে কিন্তু ডিসলাইকের সংখ্যা ৩৭ লক্ষ ছাড়িয়ে গেছে। বোঝাই যাচ্ছে  প্রিয় অভিনেতার মৃত্যুতে কতটা ক্ষিপ্ত তার ভক্তকুল।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code