Latest News

6/recent/ticker-posts

Ad Code

রেল বেসরকারীকরণের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূলের


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান, ৭জুলাই

রেল বেসরকারীকরণের ঘোষণার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দেশজুড়ে। কোথাও কেন্দ্র সরকারের সমালোচনা হচ্ছে তো কোথাও পথসভা, বিক্ষোভ কর্মসূচি। 

আজ পূর্ব বর্ধমানের ১ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তালিত এবং ক্ষেতিয়া রেল স্টেশনের পাশে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও রেল বেসরকারীকরণ এর বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নিশীথ কুমার মালিক, তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী কাকলি তা, তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মানস ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস সাপোর্টার সোশ্যাল মিডিয়ার পক্ষে সুখেন্দু কোনার, যুবনেতা বিকি ঠাকুর প্রমুখ নেতৃবৃন্দ।

 কেন্দ্র সরকারের এই সমস্ত জনবিরোধী নীতির বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভায় প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code