করোনার জন্য বিক্রী হচ্ছে না ঝুলনের পুতুল
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগরঃ
শ্রাবণ পূর্ণিমার আগের একাদশীতে বসে ঝুলন। আর একাদশীর আগে ঝুলনের পুতুলের চাহিদা থাকে খুব।কিন্তু এবছর করোনা ও লকডাউনের জন্য পুতুল শিল্পীদের মাথায় হাত।
প্রতিবছর পুতুল কেনার পাইকার ও খোলা বাজারে বিক্রী করে প্রায় ১৫ হাজার টাকার মত পুতুল বিক্রী হয়। এবছর পুতুলের চাহিদা একদম নেই।এছাড়া বিভিন্ন মেলা বন্ধ থাকায় গভীর সংকটে এই পুতুল শিল্পীরা।
রাম পাল,দামু পাল, চন্ডীপালদেরদের কথায় জানুয়ারী মাস এই পুতুল তৈরীর প্রস্তুতি চলে, কিন্তু এবছর করোনার জন্য আমাদের পুতুল ঘরে রেখে দিতে হবে,কিভাবে বিক্রী করবো বুঝতে পারছি না, সংসার চালানো কঠিন হয়ে পড়বে, পরিবহন বন্ধ থাকায় পাইকারী খদ্দের নেই বাজারে।
কুমোড়পাড়ার শিল্পীদের এই পুতুল তৈরী হয় ঝুলনের জন্য প্রতিবছর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ