Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রয়াণ দিবসে বিদ্যাসাগর-কে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ধুপগুড়িতে





প্রয়াণ দিবসে বিদ্যাসাগর-কে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ধুপগুড়িতে 

কাজল দে, ধুপগুড়িঃ  

আজ ২৯শে জুলাই দানের সাগর প্রাণের সাগর বিদ্যাসাগরের প্রয়াণ দিবস। করোনা সংকট কালেও মানুষের মন থেকে যে মুছে যায়নি বিদ্যাসাগর তাঁর প্রমান পাওয়া গেলো হাতে নাতে। রাজ্যের বিভিন্ন প্রান্তে করোনা ভয় উপেক্ষা করে সামাজিক দূরত্ব বিধি মেনে প্রয়াণ দিবসে বিদ্যাসাগরকে স্মরণ করেছে আপামর জন সাধারন। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন ধুপগুড়ি পৌর কর্তৃপক্ষও। 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন ধুপগুড়ি পৌর কর্তৃপক্ষ। ধূপগুড়ি ৫ নং ওয়ার্ডের অবস্থিত বিদ্যাসাগরের মূর্তিতে আজ মাল্যদান করেন ধুপগুড়ি পৌরসভার উপ পৌরপিতা রাজেশ কুমার সিং। এছাড়া উপস্থিত ছিলেন ধুপগুড়ি ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ববিতা রায় এবং স্থানীয় এলাকার জনগণ। করোনা সংক্রমণ মানুষকে ঘরবন্দি করেছে, সংক্রমণ ঠেকাতে রাজ্যে সপ্তাহে দুদিন লক ডাউনের ঘোষণা করে রাজ্য সরকার। আজ ছিল সেই লক ডাউনেরই একদিন। কিন্তু বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সব কিছুকে হার মানিয়ে ছোট্ট করে হলেও শ্রদ্ধা নিবেদন করা হল তাঁর প্রতিকৃতিতে। 

উপ পৌরপিতা বলেন যেহেতু করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে তাই সংক্ষিপ্তভাবে ছোট অনুষ্ঠান এর মধ্য দিয়েই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code