সিপিআইএমের উদ্যোগে করোনা ও স্বাস্থ্য সচেতনতা শিবির
নিজস্ব প্রতিনিধি, শচীন পালঃ
পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী)- এর উদ্যোগে আয়োজিত হলো স্বাস্থ্য সচেতনতা বিষয়ক শিবির।
মেদিনীপুর শহরের পাটনা বাজার এলাকায় আয়োজিত শিবিরে করোনা সচেতনতা বিষয়ে স্বাস্থ্য সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি পালস অক্সিমিটারের সাহায্যে রক্তে অক্সিজেনের এর মাত্রা নির্ণয় এবং সবার ব্লাড প্রেসার নির্ণয় করা হয় ।
এর আগে দুদিন ধরে এবিষয়ে টোটোতে মাইক প্রচার এই শিবিরে বহু সংখ্যক মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে ও মুখে মাস্ক পরে এই সচেতনতা শিবিরে অংশ নেন এবং রক্তে অক্সিজেনের মাত্রা ও রক্ত চাপ পরীক্ষা করান। স্বাস্থ্য বিধি মেনে সবার সহযোগিতায় কর্মসূচি সুষ্ঠুভাবে ভাবে সম্পন্ন হওয়ায এলাকার দলীয় নেতৃত্ব মোহন দাস সমগ্র এলাকা বাসীকে ধন্যবাদ জানান।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ