মা আসছে ...

বন্ধের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মিছিল


নিজস্ব প্রতিনিধি, বড় শাকদল ঃ 

হেমতাবাদের বিজেপি বিধায়ক খুনের প্রতিবাদে আজ ১২ ঘন্টা উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে বিজেপি। আজ বড়শাকদল  অঞ্চল  জুড়ে (প্রথম খন্ড লাঙুলীয়া, বালিকা )  বন্ধের  বিপক্ষে  তৃণমূল  কংগ্রেসের  পক্ষ থেকে  মিছিল  সংগঠিত  হয়। 

উক্ত  মিছিলে উপস্থিত ছিলেন  বড়শাকদল  অঞ্চলের  প্রধান  তাপস দাস,  বড়শাকদল তৃণমূল  কংগ্রেসের অঞ্চল  সভাপতি কমল রায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব । এদিনের এই মিছিলে অংশ নেন তৃণমূল কংগ্রেসের কর্মী  সমর্থকবৃন্দ ও সকল পঞ্চায়েত  সদস্য। 
দেখুন ভিডিও- 

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in