Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছাত্র নেতার বাড়িতে দুষ্কৃতি হামলার প্রতিবাদে লাল পতাকার ঢেউ আছড়ে পড়লো দিনহাটায়



এস এফ আই রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাসের বাড়িতে দুষ্কৃতি হামলার প্রতিবাদে  সিপিআই এম, এস এফ আই, ডি ওয়াই এফ আই  এর পক্ষ থেকে আজ দিনহাটা শহরে একটি প্রতিবাদ মিছিল করে  এস ডিও কে ডেপুটেশন দেওয়া  হয়।

সি.পি.আই(এম) জেলা সম্পাদক অনন্ত রায়,  DYFI নেত্রী  পুরবী মিত্র, কৃষক সভার নেত গৌরাঙ্গ পাইন এদিনের প্রতিবাদ মিছিলে অংশ নেন। 

সি.পি.আই(এম) জেলা সম্পাদক অনন্ত রায় বলেন -"দিনহাটা পুলিশ প্রশাসনের সমান্তরালে বিধায়ক উদয়ণ গুহর নেতৃত্বে গুন্ডা- দুষ্কৃতি দের নিয়ে সমান্তরাল আর একটি প্রশাসন চালানো হচ্ছে।"

এদিন নেতৃত্ব এস ডি ও কে দিনহাটায় আইনের শাসন প্রতিষ্ঠার আর্জি জানায়।

ভিডিওতে শুনুন - 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code