Latest News

6/recent/ticker-posts

Ad Code

গাড়ি আটকাতে গিয়ে জখম দুই পুলিশ কর্মী


অন্বেষা বিশ্বাস: লকডাউন না মানা বেরোনো বেপরোয়া একটি গাড়িকে আটকাতে গিয়ে গুরুতর জখম হলেন দুই পুলিশ কর্মী। ঘটনাটি ঘটে শনিবার সকাল ১০টা নাগাত পরমা আইল্যান্ডের কাছে। 

গাড়িটি আম্বেদকর সেতু পার করে রুবির দিকে আসার সময় গাড়িটিকে থামানোর চেষ্টা করে তিনজলা থানার ট্রাফিক গার্ডের এক কনস্টেবল। কিন্তু পুলিশের হাত থেকে বাঁচতে গাড়িটি ফের আম্বেদকর সেতুর দিকে পালিয়ে যায়। কিন্তু সেটি লেনে বাঁধা পেয়ে ফের ট্রাফিক গার্ডের ব্যারিকেডের কাছে ফিরে আসে। ফলে তৎক্ষনাৎ গার্ডরেল দিয়ে আটকানোর চেষ্টা করে পুলিশ। 


এর পরেই বেপরোয়া ওই গাড়ির চালক ধাক্কা মারে পুলিশকে। এবং তাকে সাহায্য করতে এলে অপর পুলিশ কর্মীকেও ধাক্কা মারে গাড়িটি। জানা গিয়েছে, গাড়িতে দুই যুবক-যুবতী ছিলেন। গাড়ির চালককে মারধর করা হয়, ভাঙচুর করা হয় গাড়িটিও। বাইপাসের ধারে একটি হাসপাতালে ওই পুলিশ কর্মীকে ভর্তি করা হয়। ওই গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে বলে তিনজলা পুলিশ সূত্রে খবর।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code