মা আসছে ...

ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার কোচবিহারে


ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার কোচবিহারে


অন্বেষা বিশ্বাস: কোচবিহারে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই দুষ্কৃতী। উদ্ধার হয়েছে আটটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচটি ম্যাগাজিন। আগেও এমন ঘটনা ঘটেছে, পুলিশ আগ্নেয়াস্ত্র সহ তিনজন কে গ্রেফতার করেছিল। তাদের মধ্যে একজনকে জেরা করে তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ সুত্রে জানা গিয়েছে, তার কাছ থেকেই সেই আটটি আগ্নেয়াস্ত্র ও পাঁচটি ম্যাগাজিন পাওয়া গেছে। পুলিশ প্রাথমিক তদন্তে আরও জানিয়েছে যে, ধৃতরা আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিল।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in