Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহারে প্রবল বর্ষণ উপেক্ষা করে আপার চাকরী প্রার্থীদের জোড়া ডেপুটেশন


আপার প্রাইমারির নিয়োগ নিয়ে কোচবিহার জেলার প্রার্থীরা এবার ডেপুটেশন দিলেন কোচবিহার ডিএম ও ডিআই অফিসে। দীর্ঘ সাত বছর ধরে আটকে রয়েছে আপার প্রাইমারি নিয়োগের প্রক্রিয়া। অপেক্ষার যন্ত্রনা সহ্য করতে না পেরে অবশেষে ডেপুটেশন দিতে বাধ্য হলেন প্রার্থীরা। বিগত বেশ কিছুদিন ধরে সারা রাজ্যের MLA,MP,SDO,DM দের ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে।

তাঁরা জানিয়েছেন, ২৪০০০ মেরিট প্যানেল ভুক্ত আপার প্রাইমারি প্রার্থী ও তাঁদের পরিবার প্রতিনিয়ত বঞ্চনার স্বীকার হচ্ছে। দীর্ঘ ৭ বছর আগে পরীক্ষা হলেও এখনও তা নিয়োগ করতে পারেনি রাজ্য সরকার । সরকার যাতে এই আপার প্রাইমারী উওীর্ণ প্রার্থীদের দ্রুত নিয়োগ করে সেই জন্য সারা রাজ্যের MLA,MP,SDO দের ডেপুটেশন দেওয়া হয়েছে। এবার তাঁরা দ্বারস্থ হলেন ডিএম ও ডিআই অফিসেও। 
  • ২০১৪ - বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন জমাকরন 
  • ২০১৫- পরীক্ষা গ্রহন 
  • ২০১৬- লিখিত পরীক্ষার ফল প্রকাশ 
  • ২০১৮ - ডকুমেন্ট ভেরিফিকেশন 
  • ২০১৯- ইন্টারভিউ গ্রহণ ও মেরিটলিস্ট প্রকাশ পর্যন্ত নিয়োগ অসম্পূর্ণ 

এদিন, ডিআই অফিসে প্রার্থীরা প্রায় সকলেই উপস্থিত হন। তাঁদের দাবি পেশ করেন। পাশাপাশি দ্রুত দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও জানান তাঁরা। ডেপুটেশনে উপস্থিত প্রার্থীরা জানান, ডিএম জানিয়েছে, আমরা জানি গ্রাউন্ড লেভেলে বিক্ষোভ চলছে। আমরাও চাইনা বিক্ষোভ চলুক। খুব শীঘ্রই আমরা এবিষয়ে উচ্চ পর্যায়ে ব্যাপারটা জানানো হবে। আগামী সপ্তাহের মধ্যে ফরওয়ার্ড করা হবে। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code