নকশালবাড়ি বিজ্ঞান কেন্দ্রের অরণ্য সপ্তাহ পালন
সুজাতা ঘোষ ,বাগডোগরা :
শিল্পায়ন এবং নগরায়নের জেরে গোটা বিশ্ব জুড়ে ধ্বংস হচ্ছে অরণ্য সম্পদ ; ফলে বিঘ্নিত হচ্ছে পরিবেশের ভারসাম্য । সেই দিকেই লক্ষ্য রেখে প্রতিবছর ১৪ই জুলাই থেকে ২১শে জুলাই অবধি টানা সাতদিন ধরে পালন করা হয় অরণ্য সপ্তাহ ।
এবছরও তার ব্যতিক্রম ঘটেনি , পরিবেশ সংরক্ষণ ও পৃথিবীকে সবুজায়ন করবার লক্ষ্যে বিভিন্ন জায়গায় চলছে অরণ্য সপ্তাহ পালন। এই সবুজায়নের কাজে হাত বাড়িয়েছেন নকশালবাড়ির বিজ্ঞান মঞ্চের সদস্যরা ।
গতকাল নকশালবাড়ি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে বেঙ্গাই জোত শ্মশানের মাঠে বিভিন্ন প্রজাতির ২৫ টি ছোট ছোট চারা গাছ রোপণ করলেন এই মঞ্চের সদস্যরা।আগামী বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন স্কুল ও ফাঁকা জায়গায় চারা গাছ লাগিয়ে অরণ্য সপ্তাহ পালন করেছেন তাঁরা। তাঁদের এই সপ্তাহব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন -আকাশ প্রধান, দীপক রায় ,মুরাদ চৌধুরী ,অভিজিৎ সরকার সহ অন্যান্য সদস্যবৃন্দ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ