আবারও বাস উল্টে আহত ২০ জন যাত্রী
রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ, ১১ই জুলাই ২০২০ঃ মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার কান্দী সালার রাজ্য সড়কের ওপর ভরতপুর পাওয়ার হাউস মোড়ের কাছে বেসরকারি বাস উল্টে আহত হল ২০ জন যাত্রী । আজ শনিবার ঘটনাটি ঘটেছে ।
স্থানীয় মানুষ ও পুলিশের সহায়তায় আহতদের ভরতপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় কান্দী মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সেখানকার চিকিৎসকেরা।
নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে গেলে বাসের সমস্ত যাত্রী আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ভরতপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক মহম্মদ আজহারউদ্দিন সিজার ও ভরতপুর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নূর আলম । আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা করেন ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ