Latest News

6/recent/ticker-posts

Ad Code

আপার প্রাইমারি প্রার্থীদের আমরণ লড়াই! দ্রুত নিয়োগের দাবিতে বিধায়ককে ডেপুটেশন


আপার প্রাইমারির নিয়োগ নিয়ে এবার সরব সারা রাজ্যের আপার প্রাইমারি প্রার্থীরা। দীর্ঘ সাত বছর ধরে আটকে রয়েছে আপার প্রাইমারি নিয়োগের প্রক্রিয়া। অপেক্ষার যন্ত্রনা সহ্য করতে না পেরে অবশেষে ডেপুটেশন দিতে বাধ্য হচ্ছেন প্রার্থীরা।  MLA,MP,SDO,DM দের ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে সারা রাজ্য জুড়ে। একে একে সেই কর্মসূচী চলছে সারা রাজ্যে। 

এদিন কোচবিহার জেলার তুফানগঞ্জের বিধায়ক ফজল করিমকে আপার প্রাইমারির দ্রুত নিয়োগের দাবি জানিয়ে ডেপুটেশন দেন প্রার্থীরা। তাদের দাবি, এই সাত বছরের জ্বালাকে তাড়াতাড়ি মিটিয়ে ফেলা হোক। দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। ML, MP, DM, SDO দের মধ‍্য দিয়ে সরকারের কাছে এই বার্তা পৌছাক। এদিন ১৩জন প্রার্থী বিধায়কের বাড়ি গিয়ে এই ডেপুটেশন দেন। 

তারা জানিয়েছেন, আপার প্রাইমারি চাকরি প্রার্থী দের মধ্যে আজ কেউ কেউ আত্মহত্যা পর্যন্ত করে ফেলেছে ।আবার অনেকেই টোটো,ভ্যান চালিয়ে ও চানাচুর বিক্রি করে দিন অতিবাহিত করছে। ২৪০০০ মেরিট প্যানেল ভুক্ত আপার প্রাইমারি প্রার্থী ও তাঁদের পরিবার প্রতিনিয়ত বঞ্চনার স্বীকার হচ্ছে। যথাযথ পদক্ষেপ নিয়ে দ্রুত এই বঞ্চনা থেকে রেহাই দেওয়া হোক। 

দীর্ঘ ৭ বছর আগে পরীক্ষা হলেও এখনও তা নিয়োগ করতে পারেনি রাজ্য সরকার । এই মর্মে একে একে ML, MP, DM, SDO-কে ডেপুটেশন দেওয়া হবে বলে জানান তারা। 

পাশাপাশি, ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে আপার প্রাইমারি সংক্রান্ত নিয়োগের সংক্ষিপ্ত বৃত্তান্ত 
  • ২০১৪ - বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন জমাকরন 
  • ২০১৫- পরীক্ষা গ্রহন 
  • ২০১৬- লিখিত পরীক্ষার ফল প্রকাশ 
  • ২০১৮ - ডকুমেন্ট ভেরিফিকেশন 
  • ২০১৯- ইন্টারভিউ গ্রহণ ও মেরিটলিস্ট প্রকাশ পর্যন্ত নিয়োগ অসম্পূর্ণ 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code