Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোয়ারেন্টিন সেন্টার স্যানিটাইজ করলো গ্রামীন সম্পদ কর্মীরা


দিনহাটা ভিলেজ ২ জিপির কোয়ারেন্টিন সেন্টার স্যানিটাইজ করলো গ্রামীন সম্পদ কর্মীরা। লকডাউনে বহু পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন। আর তাদের সরকারি নির্দেশিকা অনুযায়ী ১৪ দিন থাকতে হবে কোয়ারেন্টিনে। আর তাই দিনহাটা ব্লক ১ এর অন্তর্গত দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতেও পরিযায়ী শ্রমিকদের জন্য করা হয়েছিল কোয়ারেন্টিন সেন্টার। আজ সেই জিপির দুটি কোয়ারেন্টিন সেন্টারে জীবানুনাশক স্প্রে করলো গ্রামীন সম্পদ কর্মীরা।

জানা গিয়েছে, এই জিপির কিছু কিছু প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ীভাবে কোয়ারেন্টিন সেন্টার করা হয়েছিল। সেগুলির মধ্যে আজ নগরভাগ্নি ও ছোটো আটিয়াবাড়ি এলাকার কোয়ারেন্টিন সেন্টার গুলি স্যানিটাইজ করা হলো। গ্রামীন সম্পদ কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মল্লিকা দাস, দীপংকর কর্মকার ও সৌরভ কর্মকার। এক এক করে জিপির সমস্ত কোয়ারেন্টিন সেন্টার গুলি স্যানিটাইজ করা হবে বলে জানিয়েছেন দিনহাটা ভিলেজ ২ জিপির গ্রামীন সম্পদ কর্মীদের সুপারভাইজার তাপস বর্মন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code