Latest News

6/recent/ticker-posts

Ad Code

সুশান্ত সিং রাজপুত ছাড়া সম্ভব নয় 'এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি'-র সিক্যুয়াল!


সুশান্ত নেই!'এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি'-র সিকুয়্যাল আর হবে না। টেলিভিশনের পর্দায় ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনীর বায়োপিকে ধোনীর চরিত্র সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তাঁর পরিশ্রম আর চেষ্টা দেখে মুগ্ধ হয়েছিলেন খোদ ধোনিও। 


সুশান্ত সিং রাজপুত ছাড়া সম্ভব নয় 'এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি'-র সিক্যুয়াল, জানালেন ধোনির ম্যানেজার ও ছবির প্রযোজক অরুণ পাণ্ডে।

অভিনেতার মৃত্যুর খবর শুনে অরুণ পাণ্ডে স্মৃতিতে উঠে এল শ্যুটিং-এর সময়ের কথা। এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি'-র সময় ১৮ মাস সুশান্তের সঙ্গে কাটিয়েছিলেন তিনি। ধোনির মতো খেলা অভ্যাস করতে গিয়ে একবার সাইড স্ট্রেন হয়েছিল সুশান্তের। পিঠের হাড়ে চিড় ধরেছিল। সেই চোট সারিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসেন সুশান্ত।

অভিনয় নিঁখুত করার জন্য ধোনির সঙ্গে প্রচুর সময় কাটাতেন সুশান্ত, জানালেন অরুণ। 


তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ধোনিও।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code