আবার দুঃস্থ পরিবারের পাশে দাড়াল কুচলিবাড়ী ফিনিক্স ফাউন্ডেশন
করোনা মোকাবিলায় সারা দেশে চলছে লক ডাউন। কার্যত কাজ কর্ম বন্ধ রেখে ঘরে ঘরে মানুষ। এমন পরিস্থিতিতে সমাজের বেশ কিছু পরিবার দৈনন্দিন খাদ্য জোটাতেও ব্যর্থ। পেটের টানে কাজও করতে পারছে না। এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বহু সংগঠন।
কয়েকদিন আগেই কুচলিবাড়ি ফিনিক্স ফাউন্ডেশনে পক্ষ থেকে 40 টা পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। আজ আবার পুনরায় একটি দুঃস্থ পরিবারকে তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাড়াল। এই সামগ্রী পেয়ে যেমন খুশি এই পরিবার তেমন খুশি ফাউন্ডেশনের সকলে।
এলাকার বিশিষ্ট মহল ফাউন্ডেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ