Latest News

6/recent/ticker-posts

Ad Code

সঙ্কটজনক কোভিড-১৯ রোগীদের হাইড্রক্সিক্লোরোকুইন বদলে রেমডেসিভির দেওয়ার কথা জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক


করোনা চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহার নিয়ে সুর নরম করলো কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রকের সুপারিশ, করোনা-রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে তবেই হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া যেতে পারে। কিন্তু সংকটজনক পরিস্থিতিতে রোগীকে হাইড্রোক্সিক্লোরোকুইন না দিয়ে পরিবর্তে রেমডেসিভির-এর মতো অ্য়ান্টি-ভাইরাল ব্যবহার করাই হবে যুক্তিযোগ্য।

সম্প্রতি, কোভিড-১৯ চিকিৎসার জন্য ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট প্রোটোকল প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। প্রোটোকল বলা হয়েছে, যে সকল রোগীকে আইসিইউ-তে রাখা প্রয়োজন, তাঁদের ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইন ও অ্যাজিথ্রোমাইসিন ওষুধ প্রয়োগ এড়িয়ে চলাই ভাল। পাশাপাশি, অ্যাডভান্সড স্টেজে রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ টোকিলিজুমাব এবং প্লাজমা থেরাপির ব্য়বহারেও সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্র। 

রেনাল ইম্পেয়ারমেন্ট, উচ্চ লিভার ইনজাইম, অন্তঃসত্ত্বা বা সদ্য মা হওয়া মহিলা এবং শিশুদের ওপর রেমডেসিভির প্রয়োগ করা বাঞ্ছনীয় নয়। তবে, অক্সিজেন সাপোর্ট লাগছে, এমন রোগীদের ক্ষেত্রে এই অ্যান্টি-ভাইরাল প্রয়োগ করা যেতে পারে।

রেমিডিসেভির প্রয়োগের ক্ষেত্রে পরিধিও বলে হয়েছে। কেন্দ্রের সুপারিশ, প্রথমদিন ২০০ মিলি ও পরের পাঁচদিন ১০০ মিলি করে ওষুধ ইঞ্জেকসনের মাধ্যমে রোগীর শরীরে প্রয়োগ করতে হবে।

মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, কিছু সীমাবদ্ধতা থাকলেও, সার্স-সিওভি-২ ভাইরাসের বিরুদ্ধে বহুক্ষেত্রে ভাল কাজ দিয়েছে হাইড্রক্সিক্লোরোকুইন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code