Latest News

6/recent/ticker-posts

Ad Code

আন্তর্জাতিক যাত্রায় নিষেধাজ্ঞা শিথিল কেন্দ্রের


আন্তর্জাতিক যাত্রায় নিষেধাজ্ঞা শিথিল করলো কেন্দ্র। করোনা মহামারির জেরে চলা লক ডাউনে আন্তর্জাতিক যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র। উড়ান চলাচল পুনরায় আরম্ভ হওয়ার এক সপ্তাহ পরেই কয়েকটি বিশেষ ক্ষেত্রে ভিসা ও যাত্রা সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করল কেন্দ্র।

এনিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকা অনুযায়ী কিছু বিশেষ পেশার মানুষকে ভারতে আসার অনুমতি দেওয়া হয়েছে। বিজনেস ভিসায় নির্ধারিত সূচি-বহির্ভূত বাণিজ্যিক বা চার্টার্ড বিমানে করে ভারতে আসতে পারবেন তাঁরা। 

এছাড়া, বিদেশি স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে বিদেশি স্বাস্থ্য গবেষক, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান যাঁরা বিভিন্ন গবেষণাগার ও ফার্মাসিউটিক্যাল কারখানা সহ ভারতীয় স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁদেরকেও শর্ত সাপেক্ষে আসার অনুমতি দেওয়া হবে। শর্ত হিসেবে এদেশে নথিভুক্ত স্বাস্থ্য প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় বা ফার্মা সংস্থা থেকে আমন্ত্রণপত্র ওই ব্যক্তিকে পাঠাতে হবে।

কেন্দ্রের নোটিশ অনুযায়ী, যে সকল বিদেশি নাগরিক এদেশে আসতে চান, তাঁদের নতুন করে ভারতীয় দূতাবাস ও মিশনের মাধ্যমে বিজনেস বা ওয়ার্ক ভিসার আবেদন করতে হবে।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code