Latest News

6/recent/ticker-posts

Ad Code

৫ই জুলাই থেকে প্রতি রবিবার সম্পূর্ন লক ডাউন এক রাজ‍্যে


দিন দিন বাড়ছে সংক্রমন এদিকে কাজের চাপে পেটের তাগিদে বেড়োতেই হচ্ছে মানুষকে। এমন পরিস্থিতিতে কিভাবে কি হবে, কিভাবে কমবে সংক্রমন তা নিয়ে ধন্দে সকলেই। এর মধ‍্যেই যেহেতু রবিবার ছুটির দিন তাই মানুষকে বাইরে বেড়োনো থেকে নিয়ন্ত্রন করতে নতুন পদক্ষেপ নিল কর্ণাটক সরকার। এবার থেকে রবিবার সম্পূর্ণ লকডাউন। ৫ জুলাই থেকে এই নির্দেশ কার্যকরী হবে।এসেনশিয়াল সার্ভিস বা অপরিহার্য পরিষেবাতে শুধুমাত্র মিলবে ছাড়৷ কর্ণাটকের মুখ্যমন্ত্রীর অফিস থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷

দেখে নিন পদক্ষেপ- 
  • রবিবার সারা রাজ‍্যে সম্পূর্ন লক ডাউন। 
  • সরকারি সব অফিসও হবে ৫ দিন৷ 
  • সরকারি সব অফিস শনিবার থাকবে বন্ধ৷ এই নিয়ম শুরু হবে ১০ জুলাইয়ের পর থেকে৷
  • রাজ্যে কারফিউ রাত ৯ বদলে শুরু হবে রাত ৮ থেকে, চলবে ভোর ৫টা পর্যন্ত৷ 

পশ্চিমবঙ্গে অবশ্য কার্ফুর সময়সীমা কমিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে রাত ৯টা ভোর ৫টা পর্যন্ত কার্ফু থাকলেও এখন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু চলছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code