ডোমকল পৌরসভার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির
জাহাঙ্গীর আলম, ডোমকল, ১৩ জুন ২০২০: আজ ডোমকল পৌরসভার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার এসপি কে সাবারি রাজকুমার (IPS)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তন্ময় সরকার মুর্শিদাবাদ অতিরিক্ত পুলিশ সুপার এসডিপিও ডোমকল মোঃ ফারুক চৌধুরী, ডোমকল থানার আইসি শৈলেন্দ্র বিশ্বাস ।
ডোমকল পৌরসভার পৌর পিতা মাননীয় জাফিকুল ইসলাম মহাশয় ও ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার চাকী ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট কামরুজ্জামান মন্ডল মহাশয় দলনেতা আলম খান সহ ডোমকল পৌরসভার কাউন্সিলরও উপস্থিত ছিলেন।
উক্ত রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান প্রায় ৮০ জনেরও বেশি ব্যক্তি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us