গত ১০ই জুন সকালে গোপনসূত্রে খবর পেয়ে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ একটি সব্জি বোঝাই পিকআপ ভ্যান আটক করে তল্লাশি করে প্রায় ৮৩ কেজি গাঁঞ্জা উদ্ধার করে ও গাড়ীর চালক সহ দুই ব্যক্তিকে আটক করেI
এরপর, কোতোয়ালি থানার পুলিশ উদ্ধার করল বেআইনি গাঁজা I গোপনসূত্রে খবর পেয়ে, কোতোয়ালি থানার পুলিশ মাগপালাতে ভোররাতে হানা দেয় I এদিনের হানায় প্রায় ১১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করে I জানা গেছে, NDPS আইনে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছেI
কোচবিহার জেলা পুলিশের তৎপরতায় এর আগেই বিঘার পর বিঘা গাঁজা চাষ নষ্ট করা হয়েছেI কোচবিহারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা কেটে বেড়িয়েছিল পুলিশ। এবার গাঁজার চোরাচালান রুখতে সব জায়গায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ I
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


Connect With Us