Latest News

6/recent/ticker-posts

Ad Code

সুশান্তের জীবন নিয়ে তৈরি হবে দ্বিতীয় ছবি!


গত ১৪ জুন চিরতরে পৃথিবীকে শেষ বিদায় জানিয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর দেহ। অভিনেতার মৃত্যু নিয়ে অনেক জলঘোলা হয়েছে। উঠে এসেছে খুন, অবসাদ থেকে শুরু করে স্বজন পোষণের মতো একাধিক অভিযোগ। এমনকি মৃত্যুর কারণ জানতে সিবিআই তদন্তের দাবিও উঠেছে। আর সেদিন থেকেই সকলের মনে ঘুরে বেড়াচ্ছে একটাই নাম 'সুশান্ত'। 

টিভির পর্দায় সুশান্তের জীবন ফুটিয়ে তুলবেন জানিয়েছেন শামিক মৌলিক। কয়েকদিন আগেই ঘোষণা হয়েছে সুশান্তের জীবন নিয়ে তৈরি হবে সিনেমা- 'সুইসাইড অর মার্ডার: আ স্টার ওয়াজ লস্ট'। সুশান্তের জীবনীর অনুকরণে পরিচালিত হওয়া এই ছবিতে ফুটিয়ে তোলা হবে ইন্ডাস্ট্রিতে টিঁকে থাকার লড়াই ও অভিনয় জগতের আরও বিভিন্ন দিক বলেই জানা গিয়েছে।

তবে, এবার সুশান্তের জীবন নিয়ে আরও একটি ছবি তৈরির ঘোষণা হল। যার নাম হবে 'সুশান্ত'। সানোজ মিশ্রের নতুন ছবি। এই ছবিতেও ফুটিয়ে তোলা হবে সুশান্তের জীবনের নানা ওঠাপড়া। ছবির শ্যুটিং হবে মুম্বই ও বিহারে। তবে সুশান্তের জীবনকে কোন দৃষ্টিকোণ থেকে দেখানো হবে তা এখনও খোলসা করেননি পরিচালক।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code