অভিজিৎ দাস, কোচবিহার :
প্রতি বছর এর ন্যায় এই বছরও কোচবিহার জেলা বি জে পি টিচার সেল কোচবিহার জেলা বি জে পি কার্যালয়ে রক্ত দান শিবিরের মাধ্যমে স্বগীর্য় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস উদযাপন করা হল l
জেলা বি জে পি টিচার সেল এর কনভেনার বিনয় সরকার মহাশয় বলেন- প্রায় 50ইউনিট রক্ত তারা ব্লাড ব্যাংকের হাতে তুলে দিতে সক্ষম হয়েছেনএবং প্রয়াস চালিয়ে যাবেন যাতে পরবর্তী দিনে আরও বেশি সংখ্যক রক্ত তারা দিতে পারেন। আরও বলেন-সাড়া বিশ্বের সাথে সাথে ভারতবর্ষের মধ্যেও কোভিড়-19 এর প্রভাবে তাদের অনেক টিচার আসতে সক্ষম হয়নি।
তবুও তারা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে এই সংকটের দিনেও প্রায় 50ইউনিট রক্ত দিতে পেরে অত্যন্ত আনন্দিত এবং কোচবিহার জেলার সমস্ত শিক্ষককে ধন্যবাদ জানিয়েছেন এই দুঃসময়ে পাশে থাকার জন্য।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ