Latest News

6/recent/ticker-posts

Ad Code

সিঙ্গিমারি নদীতে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার


গতকাল সীমান্তবর্তী শহর দিনহাটার ওকড়াবাড়ী অঞ্চলের অন্তর্গত কাউরাই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মানসাই নদী যার আঞ্চলিক নাম সিঙ্গিমারি নদী-তে স্নান করতে গিয়ে এক যুবক তলিয়ে যায়। 

জানা গেছে, ওই যুবকের বাড়ি পেটলার রাজাখোরায়। কাউরাইয়ে তাঁর আত্মীয়ের বাড়ি এসেছে। দুপুরে নদীতে স্নান করতে গিয়ে ওই যুবক নিখোঁজ হয়ে যায়। এই খবর জানাজানি হতেই ওই এলাকা জুড়ে ধীরে ধীরে ভিড় জমাতে থাকে। উপস্থিত অন্যান্যরা কিছুক্ষন থাকার পর তাঁকে দেখতে না পেলে খোঁজাখুজি শুরু করে । কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যায়নি। 

স্থানীয় এক যুবক জানিয়েছে, ওই যুবক এখানে তাঁর মামা বাড়িতে এসেছে। দুপুরে কয়েকজন মিলে স্নান করতেই সে নদীতে গিয়েছে। বয়স প্রায় ২২ বছর। তাঁর দুই সন্তান ও স্ত্রীও রয়েছে।    

আজ সকালে থেকেই এলাকার মানুষজন ফের তল্লাশি চালাতে থাকে ওই নদীতে। দীর্ঘ সময় তল্লাশি চালানোর পর খুঁজে পায় এই নিথর লাস। দুপুরে স্নান করতে গিয়ে প্রথমে নদীর ঐপার যায় সে, তারপর ফেরার সময় তলিয়ে যায়। 

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে নদীর পাকে পড়ে সাতার কাঁটতে কাঁটতে ক্লান্ত হয়ে পড়লে সে তলিয়ে যায়, তাছাড়াও খুব ভালো সাঁতার জানতো না বলেই অনেকেই দাবি করেছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code